শিরোনাম
ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৯ অক্টোবর ২০২৬ কলেরা প্রতিরোধে বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান, চুক্তি সই ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নাটোরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী শাহজামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন তিনি।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে শাহজামাল এর সাথে প্রেম করে বিয়ে হয় ওই গ্রামেরই নজরুল ইসলামের মেয়ে শিউলি খাতুনের। বিয়ের পর প্রথম দিকে তসলিম উদ্দিন এই বিয়ে মেনে নেয় না। পরবর্তীতে ২০ হাজার টাকা যৌতুক দেয়ার শর্তে শিউলিকে ঘরে তুলে নেয় তার শশুর তসলিম উদ্দিন। পরে শিউলির বাবা ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাঁকি ৫ হাজার টাকা পরিশোধ না করায় প্রায়ই শিউলিকে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এরই একপর্যায়ে ২০১১ সালের ১ জানুয়ারি দিবাগত রাতে শিউলির স্বামী শাহজামাল শ্বাসরোধ করে হত্যা করে শিউলিকে। হত্যার পর শাহজামাল এবং তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

পরের দিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাহজামাল, তার বাবা তসলিম উদ্দিন এবং মা সামনুর বেগমকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করে।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া আরো জানান, মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানি অন্তে ১৩ বছর পর প্রধান আসামি শাহজামালের উপস্থিতিতে শাহজামালের মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার ৫০ হাজার টাকা ভিকটিম শিউলির বাবা–মাকে প্রদানের নির্দেশ দেন আদালত।

 

সাহেদুল/ সুপ্তি‌‌/ দীপ্ত সংবাদ