শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নাটোরে কেককেটে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২ মে) বেলা ১১ টায় শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেককেটে জেলা শ্রমিক দলের আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, নাটোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, নাটোর পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক রাসেল আহম্মেদসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে আন্দোলনের বিকল্প নেই। শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ জালিম সরকারের পতন ঘটানো হবে।

আফ/দীপ্ত সংবাদ