শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মনপিড়িত বিলের স্লুইটগেট সংলগ্ন খালের ধার থেকে লিয়াকত সরকার(৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে বড়াইগ্রাম উপজেলার মনপিড়িত বিলের স্লুইটগেট সংলগ্ন খালের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লিয়াকত একই উপজেলার দৌগাছি গ্রামের চয়নের ছেলে।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, সোমবার (১৫ মে) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল লিয়াকত। সকালে উপজেলার মনপিড়িত বিলের স্লুইটগেট খালের ধারে লিয়াকতের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ