শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে।

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভুলু আকন্দ (৬৬) নামে একযাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত ১৫ জন। মঙ্গলবার(১৪ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভুলু নাটোরের সিংড়া উপজেলার আধঘোলা গ্রামের মৃত আমজাদ আকন্দের ছেলে। আহতদের স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে রত্না পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুইটি সড়কের পাশে জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রত্না পরিবহনের এক যাত্রী নিহত হন। এসময় দুই বাসের আরো অন্তত ১৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

যূথী/দীপ্ত সংবাদ