শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে জমি নিয়ে বিরোধ, মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে জমি নিয়ে বিরোধ, মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন

নাটোরের সিংড়ায় জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই আব্দুর রহমানের মৃত্যু হয়েছে। রবিবার (২ এপ্রিল) রাতে সিংড়া উপজেলার ছোট কালিকাপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান একই গ্রামের মৃত লোকমান ফকিরের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, রবিবার ইফতারের পর জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামাতো ভাই আব্দুল করিমের সাথে ফুফাতো ভাই আব্দুর রহমানের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আব্দুল করিমের কাছে থাকা ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন আব্দুর রহমান। এ সময় তাদের মারামারি থামাতে গিয়ে আহত হয় শহিদুল ইসলাম। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে শহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। আর গুরুতর আহত আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় সোমবার (৩ এপ্রিল) ভোরে আব্দুর রহমানের মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

 

এমি/দীপ্ত