শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে চার দফা দাবিতে হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে চার দফা দাবিতে হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিকদের মানববন্ধন
চার দফা দাবিতে হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

বেতন বৃদ্ধি, সবেতনে উৎসব ছুটি, এক মাসের বেতন সমপরিমান বোনাস ও শ্রম আইন বাস্তাবায়নের দাবীতে নাটোরে হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিকরা মানববন্ধন করেছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের কানাইখালি এলাকায় নাটোর প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সমর চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাবেক সভাপতি ধীরেন দাসসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, হোটেল রেস্তোরা ও মিষ্টান্নের দোকানে নানা রকম অব্যবস্থার কারনে প্রতিনিয়ত তাদের নাজেহাল হতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা প্রয়োজন তা সঠিকভাবে দেয়া হয় না। অথচ যখন মোবাইল কোর্ট আসে তখন সব দোষ তাদের ঘারে চাপানো হয়। দ্রব্য মূল্য বৃদ্ধির এই বাজারে তাদের বেতন ভাতাদি বৃদ্ধি করা হয়নি। কোন সময় ছুটির প্রয়োজন হলে তাদের কোন বেতন দেয়া হয় না। তারা অতি দ্রুত তাদের বেতন বৃদ্ধি, সবেতনে উৎসব ছুটি, এক মাসের বেতন সমপরিমান বোনাস ও শ্রম আইন বাস্তাবায়নের দাবী জানিয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ