দীপ্ত নিউজ
ক্রিকেট

নাটকীয় ম্যাচে খুলনাকে হারিয়ে ফাইনালে চিটাগাং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটকীয় ম্যাচে খুলনাকে হারিয়ে ফাইনালে চিটাগাং

হারতে হারতে জয়ের স্বাদ পেল চট্টগ্রাম কিংস। শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছেন আলিস আল ইসলাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬৩ রান করেছেন হেটমায়ার।

জবাবে ১৬৪ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে চিটাগাং।

শেষ ২ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল চট্টগ্রামের। হাসান মাহমুদ দারুণ বোলিংয়ে দেন ৭ রান। শেষ ওভারে চট্টগ্রামের দরকার ছিল ১৫ রান। তরুণ পেসার মুশফিক হাসান তা আটকে পারেননি। ওভারের চতুর্থ ও শেষ বলে চার মেরে ২০২৫ বিপিএল ফাইনাল নিশ্চিত করে চিটাগং কিংস।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৫ বিপিএল ফাইনাল ম্যাচ।

 

এসএ