শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীর সাবেক মেয়রের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীর সাবেক মেয়রের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

নরসিংদীর সাবেক আওয়ামী লীগ নেতা মানিক মিয়া হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা। সোমবার (২০ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

এসময় নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়।
মিছিলটি আদালত প্রাঙ্গণে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলা জজের বাসভবনের সামনে অভিযুক্ত কামরুলের ফাঁসির দাবি জানিয়ে তার কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১ জানুয়ারী নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ ১০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু।

এ মামলায় সঠিক বিচার না পাওয়ায় আদালতে নারাজি দায়ের করেন বাদী পক্ষ। এরপর থেকে পুনরায় বিচার কার্য চালুর নির্দেশ দেয় আদালত। দীর্ঘদিন স্বাক্ষীদের আদালতে আসতে না দেয়ার বাদী পক্ষের অভিযোগে ক্ষুব্ধ হয় কমিশনারের সমর্থকসহ জেলা আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা।

এরই প্রেক্ষিতে সোমবার স্বাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কামরুজ্জামানের উপস্থিত হওয়ার খবরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করে বাদী পক্ষের লোকজনসহ আওয়ামী লীগের একাংশ।

 

এমি/দীপ্ত