শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজ

নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে ইয়াছমিন (১৫) ও ইমা (১৬) নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন,পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি।

নিখোঁজ ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবার জানায়, দুপুরে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। এক পর্যায় তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর শ্রোতের পানিতে ডুবে যায়। পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি জানান, নদীতে উদ্ধার কাজ চালানোর জন্য টঙ্গি থেকে ডুবুরীদল খবর দেওয়া হয়। পরে তারা এসে উদ্ধার কাজ চালায়।

 

এমি/দীপ্ত সংবাদ