শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২০ ঘন্টা পর শুক্রবার (৫ মে) সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর দুই তীর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও পলাশ ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) ও পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবপুরের লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী।

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন স্কুলছাত্রী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এসময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তারা কেউ সাঁতার জানতেন না।

খবর পেয়ে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে যায় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এসময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার সকাল ৭টায় আবারও উদ্ধার অভিযান শুরু করা হলে সকাল সাড়ে ৯টায় ইয়াসমিন ও বেলা ১১টায় ইমার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

 

এমি/দীপ্ত সংবাদ