শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা, বাদ্যযন্ত্র ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা, বাদ্যযন্ত্র ভাংচুর
বাদ্যযন্ত্রের ভাঙচুর

নরসিংদীর বেলাবতে লালন আখড়ার সাধুসঙ্গে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার(৮ই মে) ভাংচুর করা এসব বাদ্যযন্ত্রের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

এর আগে রবিবার(৭ মে) বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের ভাবলা গ্রামে জাহাঙ্গীরের লালন সংগীতের আখড়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান সাধুসঙ্গে আসা শিল্পীরা। তবে পুলিশ ও স্থানীয়দের দাবি ওই এলাকার একটি ড্রাগন বাগানে মদ পান করা অবস্থায় চাচা–ভাতিজাদের মধ্যকার দুই মাতালের ঝগড়ার এক পর্যায়ে গানের কিছু বাদ্যযন্ত্র ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে।

শিল্পীদের অভিযোগ, রবিবার বিকাল ৪টার দিকে ওই আখড়ায় সাধুসঙ্গ ও গান–বাজনা চলছিল। এ সময় অতর্কিতভাবে স্থানীয় শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখ, ফজুর শেখসহ ৬ থেকে ৭ জন মাতাল অবস্থায় সেখানে হামলা চালায়। এসময় তারা একতারা, ডুগি, হাতবাড়া, খমক, দোতারা, সারিন্দা, তবলা উকুলেলে, গিটার, বাঁশিসহ সব বাদ্যযন্ত্র ভাঙচুর করে ও সাধুদের তাড়া করে।

সোমবার এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। লালন সংগীতকে ধ্বংস করার উদ্দেশ্যই এ হামলা চালানা হয় বলে দাবী করছেন কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লালন শিল্পীরা।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ধর্মীয় উসকানী দিকে একটি পক্ষ বিষয়টিকে ভিন্নভাবে প্রচারণার চেষ্টা করছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রকৃত কারণ খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যূথী/দীপ্ত সংবাদ