শিরোনাম
অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নরসিংদীতে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিত হয়ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে সোমবার (৮ মে) সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক অহিভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সংগঠনের নরসিংদী ইউনিটের সেক্রেটারি আব্দুস সাত্তার, সদস্য মেরাজ মাহমুদ ও তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের যুব রেডক্রিসেন্টের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।

যূথী/দীপ্ত সংবাদ