শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে বজ্রপাতে দুই যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে বজ্রপাতে দুই যুবক নিহত
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে একই গ্রামের দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বৃষ্টির সময় উপজেলার লোচনপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন: রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়েনের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আফরান আহাদ (১৭) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা আহমেদ (২০)।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেরে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামের দুজনকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিমন নামের একজনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

এমি/দীপ্ত সংবাদ