শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নরসিংদীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি নোয়া মাইক্রোবাস ও নগদ ২০ হাজার টাকাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানায় এক প্রেস ব্রিফিংয়ে  নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এ তথ্য জানান।

গ্রেফতার ছিনতাইকারী আমিরুল ইসলাম (৪০) বগুড়া জেলার প্রাণনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ।

এসময় আরো জানানো হয়, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে গ্রামীন ফোনের সেলস এক্সিকিউটিব মো. ইসহাক ভূইয়া (৩০) পাঁচদোনা এলাকা থেকে গ্রামীনফোনের ফেক্সিলোড এমবি-কার্ড, সিম-কার্ড, মিনিট-কার্ডের বিক্রেতা।

পাঁচদোনা-ঘোড়াশালগামী রোডের নলুয়া এলাকায় মোবারক স্টোরের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একটি মাইক্রোবাস থেকে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক ইসহাক ভূঁইয়াকে গাড়িতে উঠিয়ে নিয়ে মারপিট করে তার সাথে থাকা নগদ সাড়ে ৪ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তাকে গাজীপুর জেলার কালিগঞ্জ এলাকায় বঙ্গবন্ধু রাজার নামক স্থানে নামিয়ে দেয়া হয়। ভুক্তভোগী ইসহাক ভূঁইয়ার অভিযোগের ভিত্তিতে নরসিংদী জেলার গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা ছিনতাইকারীদের একজনকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় পুলিশ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি নোয়া মাইক্রোবাস ও লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার করে।

 

এমি/দীপ্ত