শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে গুলিতে ব্যবসায়ী নিহত, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে গুলিতে ব্যবসায়ী নিহত, আহত ৪
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষায় ককটেল ফাঁটাতে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) এ ঘটনায় আহত হয়েছে চারজন।

স্থানীয়দের দাবি, নিরক্ষীয় ইউনিয়নের গোপিনাথপুর এলাকার জালাল মিয়া ককটেল জাতীয় বিস্ফোরক তৈরি করে। সম্প্রতি সে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এ কাজে স্থানীয়রা তাকে বাঁধা দিলে শনিবার বিকালে সে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়।

এ ঘটনায় জুলহাস মিয়াসহ ৪ জন আহত হয়। পরে তাদের উদ্ধার কোরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এফএম/দীপ্ত সংবাদ