শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, ছাত্রলীগের বিক্ষোভ-মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, ছাত্রলীগের বিক্ষোভ-মানববন্ধন
শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগ। নিজস্ব ছবি

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) নরসিংদী প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন করে ঘটনার নিন্দা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল, শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে হত্যাচেষ্টার ঘটনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ছেলে আমিনুর রশিদ খান তাপস বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হত্যার চেষ্টা ও গুলির ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ ১০/১৫ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এমি/দীপ্ত