শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

নরসিংদী মাধবদী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ একজন অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাধবদী থানার পাঁচদোনা ফাঁড়ির পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টায় পাঁচদোনা ওয়ার্কস এর সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের নাম তৌহিদুল ইসলাম রিমন।

পাঁচদোনা পুলিশক্যাম্পের ওসি রকিবুজ্জামান দীপ্ত টেলিভিশনকে বলেন, একজন অস্ত্রধারী আসছে সংবাদ পেয়ে রাতে পাঁচদোনা এলাকায় মূলপাড়া এক মুদি দোকানের সামনে আসামিকে মোটরসাইকেলসহ আটক করি। এসময় তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী ১ নালা বন্দুক, ৫পি কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতার আসামি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র–গুলি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র ও আইনে মামলা করা হয়েছে।

এমি/দীপ্ত