শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নরসিংদীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

গ্রেফতাররা হলেন: নরসিংদী সদর থানার পশ্চিম ঘোড়াদিয়া গ্রামের আলী আজগরের ছেলে ফজর আলী (৪৩), মৃত আফছার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৯) ও টাওয়াদী গ্রামের লুকু মিয়ার ছেলে রবিন মিয়া (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, সোমবার (২৭ মার্চ) ভোররাত ৪টার দিকে শহরের দাসপাড়া এলাকায় একটি নার্সারীর সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ফজর আলী নামের এক ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে ডাকাত দলের অপর সদস্য রফিকুল ও লুকু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ফাঁকা জায়গা থেকে চাপাতি, হাতুরি, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। তারা সকলে বর্তমানে পলাতক রয়েছে। আসামী ফজর আলীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে। আর গ্রেফতারদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

 

এমি/দীপ্ত