রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে ‘দুঃসংবাদ’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
২০২৬ বিশ্বকাপের শেষ ১৬–এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল নরওয়ে।

২০২৬ বিশ্বকাপের শেষ ১৬–এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল নরওয়ে।

বাংলাদেশ সময় রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামার আগে দলটির তারকা রাইটব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঊরুর চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে তার মাঠে না নামার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্ব থেকেই ঊরুর মাংসপেশি টানের (হ্যামস্ট্রিং) কারণে মাঠের বাইরে রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার।

রায়ারসনের এই অনুপস্থিতি নরওয়ের রক্ষণভাগে বড় বিপদের কারণ হতে পারে। কারণ, মাঠের এই উইং বা প্রান্ত দিয়েই আক্রমণ শানাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যিনি চলতি বিশ্বকাপে এরই মধ্যে ৪ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন।

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও তিনি স্কোয়াডের বাইরে ছিলেন। ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে বেশ গোপনীয়তা বজায় রেখেছে নরওয়ে।

গতিময় কাউন্টার অ্যাটাকের সুবিধা নিতে আক্রমণেও পরিবর্তন আনতে পারে ভাইকিংরা। সেক্ষেত্রে লম্বা গড়নের সেন্টার ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথের জায়গায় একাদশে আসতে পারেন গতি তারকা অস্কার বব।

কাগজেকলমে ব্রাজিল ফেভারিট হলেও নরওয়ে ভরসা খুঁজছে একটি ঐতিহাসিক রেকর্ডে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে কখনোই হারেনি নরওয়ে। দুই দলের আগের পাঁচবারের দেখায় দুটিতে জিতেছে নরওয়ে, বাকি ৩টি ম্যাচ হয়েছে ড্র। এই মনস্তাত্ত্বিক সুবিধা নিয়েই আজ সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নরওয়ে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More