শিরোনাম
২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৬৮২ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদারগোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ফিফা র‍্যাঙ্কিংয়ে পাঁচে মরক্কো, ব্রাজিলের অবনতি প্রথম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা
দীপ্ত নিউজ
শিক্ষা

নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি, পাবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি, পাবেন যারা

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল–কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে এ সুযোগ তৈরি হচ্ছে।

সে অনুযায়ী আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে সরকারি–বেসরকারি স্কুল–কলেজ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা। এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি।

এতে শুক্র, শনি ও রবিবার মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে শিক্ষক–শিক্ষার্থীদের জন্য। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটির সুযোগ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই সময়ে ছুটি কার্যকর হবে কি না সেটি নিশ্চিত নয়।