শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নবাবপুরে গুদামে আগুন,নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নবাবপুরে গুদামে আগুন,নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে একটি টিনশেড গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

এমি/দীপ্ত