শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতির বিষয়ে আগ্রহ নেই বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন রাষ্ট্রপতির বিষয়ে আগ্রহ নেই বিএনপির
ড. খন্দকার মোশাররফ হোসেন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়ে ‘নিশ্চুপ’ বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত সংবাদ সম্মেলনেও আপনারা এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একই জবাব দেব। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কোনো আগ্রহও নেই, ব্যাখ্যাও দিতে চাই না।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে বিএনপির অভিমত জানতে চাইলে তিনি কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গত সোমবার মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

খন্দকার মোশাররফ বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘দেশের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করেছে।’

‘কিন্তু ক্ষমতাসীন দল বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতে ক্রমাগত দ্বন্দ্ব ও সংঘাতের উসকানি দিচ্ছে। বিরোধী দল সচেতনভাবে এসব প্ররোচণার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে।’