শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। বিকাল ৩টায় রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি উপস্থাপন করবেন।

দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গত বছরের ২৭ অক্টোবর নীতি সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হয়, যা এখনও বলবৎ আছে। এর ফলে ব্যাংক ঋণের সুদহার ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

নতুন মুদ্রানীতিতে সুদহার, ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি আনার বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ডিসেম্বর পর্যন্ত কিছুটা সংকোচনমুখী নীতি বজায় রাখা হলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগবান্ধব রূপরেখা প্রণয়নের দিকেই অগ্রসর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।