শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (৪ আগস্ট) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

 

সোমবার (৫ আগস্ট) কর্মসূচি–

* সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন।

* ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ।

* বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ

* সারা দেশে বিক্ষোভ ও গণ–অবস্থান

 

মঙ্গলবার (৬ আগস্ট) কর্মসূচি–

‘লংমার্চ টু ঢাকা’ শিরোনামে সারা দেশের ছাত্র–নাগরিক–শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান।

* দুপুর ২টায় শাহবাগে জমায়েত

 

ইন্টারনেট বন্ধের বিষয়ে সমন্বয়ক বলেন, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ না–ও থাকে; এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’

ছাত্রজনতার উদ্দেশে সমন্বয়ক নাহিদ ইসলাম আরও বলেন, সকল এলাকা, পাড়া–মহল্লা, গ্রাম, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন।

 

এসএ/দীপ্ত সংবাদ