শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নতুন এক বছর নতুন সম্ভাবনা স্বাগত ২০২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নতুন এক বছর নতুন সম্ভাবনা স্বাগত ২০২৩

শুরু হয়ে গেল নতুন এক বছর। স্বাগত ২০২৩। নতুন বছরে, নতুন আকাঙ্খা, স্বপ্ন আর সম্ভাবনার সাথে আছে পাওয়া না পাওয়ার ভয় আর আর্থিক অনিশ্চয়তাও। তারপরও সবার চাওয়া, সমাজের প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আসুক। নতুন প্রজন্মের জন্য তৈরি হোক সুস্থ পরিবেশ।

কুয়াশার চাদর ছেড়ে বেরিয়ে আসা এই সূর্য অন্যান্য দিনের মত হলেও কিছুটা ব্যতিক্রম। কারণ এটি শুধু নতুন একটি দিনই নয়, সূচনা করেছে নতুন বছরের।

অন্যের জুতা পলিশ করলেও, নিজের জীবনের রং পরিবর্তন করতে পারছেন না তেজঁগাওয়ের মৃণাল চন্দ্র। পরিবারে ৬ জনের খরচ বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আর চা বিক্রেতা সুজনের কাছে ২০২৩ স্বপ্ন পূরণের বছর।

পুরনো বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলানোর চেয়ে, নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে তৈরি করাই এখন বড় বিষয়। কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, নতুন বছর নতুন নতুন আশা নিয়ে আসুক সবার জীবনে- এমনটাই প্রত্যাশা দেশবাসীর।