শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অন্যান্য

নকশী কাঁথা বানিয়ে ভাগ্য বদলেছেন গাইবান্ধার শেফালি বেগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নকশী কাঁথা বানিয়ে ভাগ্য বদলেছেন গাইবান্ধার শেফালি বেগম

বিভিন্ন ডিজাইনের ঐতিহ্যবাহী এই কাঁথার জন্য, উদয়সাগর গ্রামটির নামই এখন হয়ে গেছে “নকশী কাঁথা পল্লী”। বর্তমানে তিনি একজন সফল নারী উদ্যেক্তা। তার হাত ধরে স্বাবলম্বী হয়েছেন, গ্রামের আরও দুইশো নারী।

বকুল, স্বদেশী, কার্পেট, লহরী কিংবা জামাই সোহাগী। নামগুলো শুনে মনে হতে পারে, কাঁথার আবার এতো বাহারি নাম? শুধু কাঁথার নামেই থেমে নেই। সংসারের টানাপোড়েনে দিশেহারা পলাশবাড়ী পৌরসভার উদয়সাগর গ্রামের শেফালী বেগম, ২০১৮ সালে প্রশিক্ষণ নিয়ে ২০ হাজার টাকা পুঁজিতে শুরু করেন নকশী কাঁথা সেলাইয়ের কাজ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

দিন দিন নকশি কাঁথার কদর ও চাহিদা বাড়তে থাকায়, শেফালী বেগমের সঙ্গে যোগ দেন গ্রামের আরও দুইশ নারী। এক একটি নকশীকাঁথা সেলাই করতে সময় লাগে ১৫ থেকে ২০ দিন। রকমভেদে পারিশ্রমিক ৩ হাজার থেকে ৭ হাজার টাকা। আর্কষনীয় ডিজাইন ও গুনগত মান ভাল হওয়ায়, দেশের গণ্ডি পেরিয়ে এসব নকশীকাঁথা যাচ্ছে বিদেশেও।

বর্তমানে নকশী কাঁথার পাশাপাশি এপ্‌লিক বেডশিট, নকশি চাদর, সোফার কুশন কাভারসহ, হাতে তৈরি নানা পণ্য তৈরি করছেন শেফালী বেগম।