৫৭
কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২–এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
আর এই ড্রয়ের মাধ্যমে গ্রুপসেরা হয়ে কলম্বিয়া ও রানারআপ হয়ে পর্তুগাল নকআউট পর্বে পা রাখল।
রাউন্ড অব বত্রিশে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন রোনালদোরা। আগামী ৩ জুলাই নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ঘানার।
এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো।