শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত

নওগাঁর সাপাহারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মোস্তাফিজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় এন্তাজুল (২৭) নামের আরও এক আরোহী গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাসুলডাঙ্গা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর জেলার পত্নীতলা উপজেলার ফোকন্দা ফরিদপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আহত এন্তাজুল সাপাহার উপজেলার দু’কুড়ী গ্রামের আব্দুর রশিদে ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর ও আহত এন্তজাল মোটরসাইকেলযোগে উপজেলর নিশ্চিন্তপুর থেকে সাপাহার সদরের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তায় ছিটকে পড়ে গেলে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান মোস্তাফিজুরকে চাপা দিয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন। আহত এন্তাজুলের অবস্থার গুরুতর হওযায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যূথী/দীপ্ত সংবাদ