শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় প্রকাশ্যে অস্ত্র মহড়া, পল্লী বিদ্যুতের ঠিকাদারকে কুপিয়ে জখম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

রবিবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা যায়, মোশারফ হোসেন শান্ত নামে এক যুবক ১০১২ জনকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র হাতে ঠিকাদার সাজ্জাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে ধারালো হাঁসুয়া দিয়ে সাজ্জাদের মাথায় কোপ দেয় শান্ত। সে সময় গুরুত্বর জখম অবস্থ্যায় বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে শান্তর অনুসারীরা।

নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, সংবাদটি পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঠিকাদার বর্তমানে ২৫০শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

রউফ/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More