শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় ধান বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

নওগাঁর বদলগাছীতে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে আপেল মাহমুদ (২৫) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) উপজেলার গাবনা–মাতাজীহাট রোডে ছোটকাবলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আপেল মাহমুদ নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার কিয়ামত আলীর ছেলে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, আপেল মাহমুদ ধান বোঝাই ট্রলি নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজী হাটের দিকে যাচ্ছিলেন। এসময় গাবনা–মাতাজীহাট রোডের ছোটকাবলা মোড়ে পৌঁছালে ধান বোঝাই ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ওই ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ