শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় তিনশ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় তিনশ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে র‌্যাবের অভিযানে ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। সোমবার (৮ মে) দিবাগত রাতে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. মাসুদুর রহমান (৪৩) উপজেলা সদরের লিচুবাগান এলাকার মো. মজিবর রহমানের ছেলে।

র‌্যাব–৫, সিপিসি–৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৩০০পিস টাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৯৪০টাকাসহ অভিযুক্ত মাদক ব্যবসায়ী মাসুদুরকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত সংবাদ