শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় কিশোর গ্যাং লিডার নাঈম গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় কিশোর গ্যাং লিডার নাঈম গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত নাঈম

নওগাঁর বদলগাছীতে নাঈম (২১) নামে এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (১২ মে) সকালে র‌্যাব–৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোরে উপজেলার গোবরচাপা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম উপজেলার সন্নাসতলা (দূর্গাপুর) এলাকার সোহেলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত নাঈম তার সহযোগী নয়নসহ আরো ৪–৫ জনকে নিয়ে ওই এলাকায় অনেকদিন ধরে স্কুলগামী ছাত্র–ছাত্রীদের রাস্তায় আটকিয়ে মোবাইল, টাকা–পয়সা কেড়ে নিয়ে নানা ভাবে হয়রানি করে আসছে। গত ৮মে এসএসসি পরিক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীর টাকা–পয়সা, মোবাইল কেড়ে নেয়া ও মোটর সাইকেলের চাবি নিয়ে চাঁদা দাবি করার জের ধরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ১০ মে আবারো তাদের আটকিয়ে টাকা ও মোবাইল কেড়ে নিলে পরীক্ষার্থীদের অভিভাবকরা থানায় মামলা রুজু করে।

পরে, গোপন তথ্যের ভিত্তিতে গোপরচাপা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কিশোর গ্যাং লিডার নাঈমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আফ/দীপ্ত সংবাদ