শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

ধোনির ভাবনায় পরবর্তী আইপিএল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধোনির ভাবনায় পরবর্তী আইপিএল

আইপিএলের ১৬তম আসরের শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। যার কৃতিত্ব দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তার অপরিমেয় জনপ্রিয়তার কারণে প্রতিটি মাঠেই চেন্নাই বাড়তি সমর্থন পেয়েছিল। তবে ‘ক্যাপ্টেন কুল’কে আসরজুড়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটি শুনতে হয়েছে, তা হচ্ছে তিনি অবসর কবে নিচ্ছেন।

সোমবার (২৯ মে) শ্বাসরুদ্ধকর ম্যাচে জমজমাট লড়াইয়ের পর ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়েছে চেন্নাই। তাদের পারফরম্যান্স ছিল দলগত। পঞ্চম শিরোপা জয়ের মাধ্যমে এতদিন সর্বোচ্চ শিরোপজয়ী মুম্বাইয়ের পাশে বসেছে চেন্নাই।

চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেওয়ার আগে অবসরের বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন ছুড়ে দেন হার্শা ভোগলে। যার জবাবে ধোনি বলছেন, ‘তুমি তাহলে একটা উত্তর খুঁজছ তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনোদিন ভোলার নয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরও কঠিন চ্যালেঞ্জ হলো, পরের নয় মাসে কঠোর পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬–৭ মাস রয়েছে। আমার পক্ষ থেকে এটাই সমর্থকদের জন্য উপহার।

আল/দীপ্ত সংবাদ