শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

দ. আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হলো আর্জেন্টিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ. আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হলো আর্জেন্টিনার

ব্রাজিলকে ৪–১ গোলে হারিয়ে ল্যাটিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

উরুগুয়ে–বলিভিয়া ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়। এই ম্যাচটি তাই তাদের কাছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মর্যাদার লড়াই ছিলো। বুয়েন্স আয়ার্সে ৪ মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১২ মিনিটে এনজো ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন। ২৬ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ম্যাথিউ কুনহা। ৩৭ মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোল করেন ম্যাক অ্যালিস্টার। বিরতির পর গিলিয়ানো সিমিওন গোল ব্যবধান আরো বাড়ান। এ নিয়ে দুই দলের সবশেষ পাঁচ লড়াইয়ে জয়হীন থাকলো ব্রাজিল।