দ্বিতীয় সন্তানের বাবা হলেন ম্যাক্সওয়েল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও তাঁর স্ত্রী ভিনি রামানের পরিবারে এল নতুন সদস্য। দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর জানিয়েছেন। তাঁদের ঘরে এসেছে একটি কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ম্যাক্সওয়েল ও ভিনি রামান।

নবজাতক কন্যাকে পরিচয় করিয়ে দিয়ে তাঁরা মাইয়াকে তাঁদের ‘স্বপ্নের মেয়ে’ হিসেবে উল্লেখ করেন। এরপর থেকেই ক্রিকেটারদের সহকর্মী, বন্ধু, ভক্ত এবং ক্রিকেট মহল থেকে তাঁদের জন্য শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

মাইয়া এই দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। তাঁর নাম লোগান ম্যাভেরিক ম্যাক্সওয়েল। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর লোগানের জন্ম হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More