শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাল বাংলাদেশ

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় আরও ১৫ টন জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা‘র নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) এবং বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এ সরবরাহ ও ওষুধ পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) ডাক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উদ্ধার ও চিকিৎসাদল রয়েছে। উদ্ধারকারী ও চিকিৎসকের মোট সংখ্যা ৫৫। এছাড়া

অতিরিক্তভাবে তিনটি বিমানে ৩৭ জন ক্রু রয়েছেন।

উদ্ধার ও চিকিৎসাদল তাদের স্বনির্ভর সামগ্রী (রেশন, স্বাস্থ্যবিধি সামগ্রী, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়েছেন।

এছাড়াও, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে সাড়ে ১৬ টন জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম মিশন পাঠানো হয়।

 

এসএ