দ্বিতীয় টেস্টের একাদশ দিলো অস্ট্রেলিয়া, কে ফিরলেন?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ না জানানোর সিদ্ধান্তের পর কিছুক্ষণ পরই নিজেদের দল প্রকাশ করেছে স্বাগতিকরা। ডারউইন টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে তারা।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনার জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। এ ছাড়া ডারউইন টেস্টের একাদশে আর কোনো পরিবর্তন নেই।

এর আগে সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা না করার কারণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘না দিচ্ছি না (একাদশ)। উইকেট দেখিনি এখনও। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। (বোলিং আক্রমণ নিয়ে অপেক্ষা?) অনেকটাই। আরেকবার পিচ দেখতে হবে। লাল বল, টেস্ট ম্যাচ, ফলে একটু অপেক্ষা করতে চাই।’

স্কোয়াডের সবাই ফিট আছেন কি না জানতে চাইলে কামিন্স বলেন, ‘হ্যাঁ, সবাই ফিট। কোনো ইনজুরি কনসার্ন নেই।’

ম্যাকাইয়ে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন। পেস আক্রমণে আছেন অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। অলরাউন্ডার হিসেবে একাদশে রয়েছেন বিউ ওয়েবস্টার। ফলে স্কট বোল্যান্ডকে একাদশের বাইরে থাকতে হচ্ছে।

আগামী ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

একনজরে অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More