শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের জন্য চলছে শুনানি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দ্বাদশ জাতীয় সংসদের সীমানা পুননির্ধারণের জন্য চলছে শুনানি
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের জন্য প্রাপ্ত আবেদন নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন।

বুধবার (৩ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য কমিশনারও এতে উপস্থিত রয়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনশোটি আসনের খসড়া প্রকাশ করে কমিশন। এতে গত ১৯ মার্চের মধ্যে সীমানা সংক্রান্ত আপত্তি উপস্থাপন করতে বলা হয়। এর প্রেক্ষিতে একশো ৮৬টি আবেদন জমা পড়ে কমিশনে।

আজ কুমিল্লা অঞ্চলের ১৩টি আসনের আবেদনগুলো শুনানি হচ্ছে। আসনগুলো হলো ব্রাক্ষণবাড়িয়া–৫; কুমিল্লা ১, ২, ৮, ৯, ১০; নোয়াখালী ১ ও ২ এবং চাঁদপুর ১, ২, ৩, ৪ ও ৫ আসন।

এফএম/দীপ্ত সংবাদ