দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে ১ হাজার ১৭১ শিশু আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে আজ সকাল ৮টা (২৪ ঘণ্টায়) পর্যন্ত ঢাকা বিভাগে ৩ শিশু, খুলনা বিভাগে ২ শিশু এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে, হাম এবং উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তে ৯৫ শিশু আর হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়।
এসএ