দেশে স্বর্ণের দাম নির্ধারণ পদ্ধতি নিয়ে যে ব্যাখ্যা দিলো বাজুস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো কিংবা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কোনো হাত নেই।

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো কিংবা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কোনো হাত নেই।

সম্প্রতি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দেয়া স্বর্ণের মূল্য নির্ধারণ সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সংগঠনটি।

ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দৃষ্টি আকর্ষণ করে এতে বলা হয়, স্বর্ণের মূল্য বৃদ্ধি বা কমার বিষয়ে কারও কোনো হাত নেই।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, বাংলাদেশ সম্পূর্ণরূপে স্বর্ণ আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে যখন স্বর্ণের দাম ওঠানামা করে, বাজুস দ্রুততম সময়ের মধ্যে তখন মূল্য সমন্বয় করে মাত্র। অর্থাৎ, দাম বাড়লে বাড়ায়, কমলে কমায়।

আরও বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের মূল্য সংক্রান্ত বিষয়টি তদারকির জন্য বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং গঠন করেছে। এই কমিটি স্বর্ণের মূল্য সংক্রান্ত বিষয়টি তদারকি করছে।

এর আগে, সবশেষ গত ১৫ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More