দীপ্ত নিউজ
রাজনীতি

দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গত ৩ মার্চ সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব।

প্রায় সাড়ে তিন মাস কারাগারে থেকে পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। মুক্তির পর তিনি ঢাকায় কিছুদিন চিকিৎসা নেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।