শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

দেশে ফিরলেন বিমান বাহিনীর প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে ফিরলেন বিমান বাহিনীর প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার (২৫ অক্টোবর) বৈদেশিক সরকারি সফর শেষে দেশে ফিরে এসেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ অক্টোবর) এ কথা জানানো হয়।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কোরিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত সিউল ইন্টারন্যাশনাল অ্যারোস্পেস এন্ড ডিফেন্স এক্সিবিশন (এডিইএক্স)-২০২৫ এ অংশগ্রহণের জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৮ অক্টোবর শনিবার ঢাকা ত্যাগ করেন।