শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমাপ্রাপ্ত আরও ২৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশে ফিরলেন আমিরাতে ক্ষমাপ্রাপ্ত আরও ২৬ বাংলাদেশি

দেশে ফিরেছেন আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। এ নিয়ে দুই দফায় দেশে ফিরলেন ৪২ জন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে আরব আমিরাত থেকে দেশে ফেরেন তারা।

দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর মো. শরিফুল ইসলাম।

গত ৩ সেপ্টেম্বর দণ্ডিত ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের পর এসব প্রবাসীদের মধ্যে কারও ১০ বছর, কারও ১১ বছর, এমনকি কারও কারও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করেছে দেশটি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে প্রথম ধাপে গত শনিবার (৭ সেপ্টেম্বর) দেশে আসেন ১৪ জন।

 

এসএ/দীপ্ত সংবাদ