শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশে নিপাহ ভাইরাসে শনাক্ত ১০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশে নিপাহ ভাইরাসে শনাক্ত ১০ জন
নিপাহ ভাইরাস ছবি: সংগৃহীত

দেশে এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৭ জন। যাদের মধ্যে ৪ জনই রাজশাহী বিভাগের। মৃত্যু হার শতকরা ৭০ ভাগ। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার মাধ্যমেই নিপা ভাইরাস রোধ করা সম্ভব।

এবার শীতে রাজশাহী বিভাগে নিপাহ ভাইরাসে মারা গেছেন ৪ জন। জানুয়ারিতে গোদাগাড়ী উপজেলায় এক নারী, এরপর পাবনার ঈশ্বরদীতে এক শিশু, তারপর নাটোরে এক কিশোর এবং চলতি মাসের ৬ তারিখে নওগাঁর এক নারীর মৃত্যু হয়েছে।

২০০১ সালে মেহেরপুরে প্রথম নিপাহ ভাইরাস শনাক্ত হয়। ২০২২ সাল পর্যন্ত এই ভাইরাস শনাক্ত হয়েছে ৩২৫ জনের দেহে। তাদের মধ্যে মারা গেছেন ২৩০ জন।

সাধারণত বাদুর ও শূকর থেকে ছড়ায় নিপাহ ভাইরাস। তাই কিছুতেই খেজুর বা তালের রস কাঁচা না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিষয়ে এখনও সচেতন নন খেটে খাওয়া মানুষেরা।

নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে মাথাব্যথা, খিঁচুনি, গা ব্যথা, বমিবমি ভাব ও গলাব্যথা হতে পারে।

রাজশাহীতে এরইমধ্যে খেজুর ও তালের কাঁচা রস খাওয়া ও বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ চালানো হচ্ছে নানা প্রচারণা।

এফএম/ দীপ্ত