শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে
ছবি: সংগৃহীত

দেশে ক্রমেই বাড়ছে দারিদ্র্যের হার। বর্তমানে ৭০ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়ার চরম ঝুঁকিতে রয়েছে। এছাড়া গরীব আরও বেশি গরীব হচ্ছে এবং যারা মধ্যবিত্ত রয়েছে তাদের আয়েরও পতন ঘটছে। এ অবস্থায় শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও স্বাস্থ্য সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন–২০২৫ প্রকাশ করে এসব তথ্য তুলে ধরেন তারা।

ঢাকা শহরের বস্তিবাসীরা চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। কষ্টদায়ক জীবনযাপন, আয়, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং মৌলিক মানবিক সুযোগ–সুবিধার ঘাটতি ও নাজুক পরিস্থিতির কারণে আরও কঠিন হয়ে পড়েছে এসব শ্রমজীবি মানুষের জীবন।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট–আইএনএম এবং সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ–সিআইডিডির যৌথভাবে পরিচালিত গবেষণার ফলাফলে দেখা গেছে, ছোট আকারের বস্তিগুলোতে বহুমুখী দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। সেখানকার বাসিন্দারা একই সঙ্গে একাধিক মৌলিক অধিকার ও সুযোগ–সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন।

এ অবস্থায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচীগুলো সফলভাবে বাস্তবায়ন হওয়া দরকার বলে মত বিশ্লেষকদের।

দেশে দারিদ্রের হার বাড়ছে উল্লেখ করে, পল্লী অঞ্চলের উন্নয়নে বিশেষ নজর দেয়ার পরামর্শ দেন পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খান।

আলোচকরা আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সার্বিক আস্থার পরিবেশ তৈরির দরকার। এই প্রক্রিয়া হতে হবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অন্তর্ভুক্তিমূলক।

শাহরিয়ার ইমন/এফ/দীপ্ত নিউজ