দেশের ৫২তম বাজেট ঘোষণা আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ২০২৩–২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আজ। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে আসন্ন ২০২৩–২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আসন্ন ২০২৩–২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

বুধবার (৩১ মে) বিকেল পাঁচটায় জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়। আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক ব্যয়ের হিসাব থাকবে এই বাজেটে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার ৫১টি বাজেট ঘোষণা করেছে।

বর্তমান মেয়াদে সরকারের পঞ্চম এবং আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালেরও পঞ্চম বাজেট। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

ডিজিটাল বাংলাদেশের আরেক ধাপ ওপরে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। বর্তমান নানা ধরনের সংকটের মধ্যেও স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১–এর স্বপ্ন দেখাবেন অর্থমন্ত্রী।

আগামী ১ জুলাই থেকে ২০২৩–২৪ অর্থবছরের বাজেট কার্যকর হবে। বাজেট অধিবেশন উপলক্ষে এবারও এমপি, মন্ত্রী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More