দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের ৩ বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

অন্যদিকে, দেশের বাকি অঞ্চলে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। এসব এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এসএ