শিরোনাম
বর্তমান পৃথিবীতে মৃত্যুর অন্যতম সবচেয়ে বড় কারণ ‘লাইফস্টাইল ডিজিজ’ ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক কক্সবাজারে সাগরে ভেসে এল আরেক পর্যটকের লাশ, নিহত বেড়ে ৫ বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : রুহুল কবির রিজভী ‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, ৫৮ সন্তানের বাবা সাদিকের গল্প হুতিদের হামলার শঙ্কামার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
দীপ্ত নিউজ
শিক্ষা

দেশের ১১ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
দেশের ১১ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন
প্রতীকী ছবি

নাম পরিবর্তন নীতিমালা–২০২৩ অনুযায়ী দেশের আরও ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গার নয়টি ও নরসিংদীর দুটি বিদ্যালয়।

সোমবার (১ জানুয়ারি) ওই বিদ্যালয়গুলোর নাম বদল করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মূলত শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশু ও জনমনে বিরূপ প্রভাব ফেলে এমন নাম পাল্টে ফেলা হয়েছে।

এর মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম বদলে ‘ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়’ বদলে ‘আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়’ বদলে ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ বদলে ‘বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ বদলে ‘ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম থেকে ‘বালিকা’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ‘কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম বদলে ‘দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। জীবননগর উপজেলার ‘জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম বদলে ‘জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ বদলে ‘আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

এদিকে নরসিংদীর বেলাব উপজেলার ‘কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম বদলে ‘শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে। রায়পুরা উপজেলার ‘আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম বদলে ‘ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।