দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০২৬ দশমিক ৬২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪৯৯৫ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর গত ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৯৫২৯ দশমিক ৩১ মিলিয়ন বা ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৪৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম–৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More