শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে দেশীয়-আন্তর্জাতিক অপশক্তি এক হয়েছে: ড. হাছান মাহমুদ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে দেশীয়-আন্তর্জাতিক অপশক্তি এক হয়েছে: ড. হাছান মাহমুদ

যে সমস্ত সংগঠন যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিবৃতি দেয়, অন্যদিকে যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের জন্য কোন বিবৃতি দেয় না সেই অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটসেে বিবৃতিতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তি এক হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের সার্বভৌমত্ব বিক্রি করার অপচেষ্টা করছে। তাই নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

রুনা আনসারী /আল /দীপ্ত সংবাদ